Krishak Bandhu 2026 Update: Payment Date, Status Check & Latest News




 প্রায় ১ কোটি ২০ লক্ষ কৃষক কৃষকবন্ধু ডাইরেক্ট বেনিফিট স্কিমের আওতায় টাকা পান। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে—২০২৬ সালে কৃষকবন্ধু প্রকল্পের প্রথম কিস্তি, অর্থাৎ খরিফ সিজনের টাকা কবে ব্যাংক একাউন্টে আসবে?

অনেকেই জানতে চাইছেন,
২০২৬ সালে কৃষকবন্ধু প্রকল্পে সর্বনিম্ন ২০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা এক কিস্তিতে কবে দেওয়া হবে। আজকের এই আলোচনায় সেই বিষয়টাই পরিষ্কারভাবে জানানো হচ্ছে। অনুরোধ থাকবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটি ফলো করতে ভুলবেন না।

কৃষকবন্ধু প্রকল্পে বছরে দুইবার টাকা দেওয়া হয়
একবার খরিফ সিজনে, আর একবার রবি সিজনে

এই প্রকল্পে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়।
যাদের ৪০ ডিসিমল বা তার কম জমি আছে, তারা বছরে মোট ৪০০০ টাকা পান—দু’টি কিস্তিতে ২০০০ টাকা করে
যাদের ১ একর বা তার বেশি জমি আছে, তারা বছরে মোট ১০,০০০ টাকা পান—দু’টি কিস্তিতে ৫০০০ টাকা করে
আর যাদের ৪১ ডিসিমল থেকে ৯৯ ডিসিমল জমি রয়েছে, তারা জমির পরিমাণ অনুযায়ী টাকা পান।

আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায়, খরিফ সিজনের প্রথম কিস্তির টাকা সাধারণত জুন–জুলাই মাসের মধ্যেই দেওয়া হয়েছে।
২০২২ সালে টাকা দেওয়া হয়েছিল ২৭ জুন,
২০২৩ সালে পঞ্চায়েত ভোটের কারণে আগেই ২৬ এপ্রিল টাকা দেওয়া হয়,
২০২৪ সালে দেওয়া হয় ১২ জুন,
এবং ২০২৫ সালে দেওয়া হয়েছিল ২৯ জুলাই।

এই তারিখগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় যে, বেশিরভাগ বছরেই জুন মাসের আশেপাশে কৃষকবন্ধুর খরিফ কিস্তির টাকা দেওয়া হয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে, ২০২৬ সালে কবে টাকা দেওয়া হতে পারে?
২০২৬ সালে রয়েছে বিধানসভা ভোট। ভোটের ফলাফল প্রকাশ হবে মে মাসে। ফল প্রকাশের পর সরকার গঠন ও মন্ত্রীদের শপথ গ্রহণ সম্পন্ন হবে। এই কারণে মে মাসে কৃষকবন্ধুর কোনো টাকা দেওয়া হবে না

ভোটের পর, অর্থাৎ মে মাসের পরে, জুন বা জুলাই মাসের মধ্যে কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করছে—কে সরকার গঠন করবে, তার উপরও অনেকটা নির্ভর করছে কৃষকবন্ধু প্রকল্পের ভবিষ্যৎ।

কৃষকবন্ধু প্রকল্পটি বর্তমান সরকারের প্রকল্প। যদি অন্য দল ক্ষমতায় আসে, তারা কৃষকদের জন্য অন্য কোনো প্রতিশ্রুতি কার্যকর করতে পারে বা কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে রাজ্য প্রকল্প মিলিয়ে নতুন কোনো স্কিম চালু করতে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কৃষকবন্ধু প্রকল্প কীভাবে চলবে, তা তখনই পরিষ্কার হবে।

সুতরাং, এখনই নির্দিষ্ট কোনো তারিখ বলা সম্ভব নয়। সাধারণত দেখা যায়, টাকা দেওয়ার ৫–৭ দিন আগেই বা কখনো কখনো ১–২ দিন আগে চূড়ান্ত তারিখ জানা যায়।

মাঝখানে অনেকে লক্ষ্য করেছেন, কৃষকবন্ধু স্ট্যাটাস চেক করলে ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফাঁকা দেখাচ্ছে এবং আগে থাকা “Transaction Success” লেখাটি নেই। এর মানে এই নয় যে ভোটের আগে টাকা দেওয়া হবে। বাস্তবে ভোটের আগেও টাকা দেওয়া হয়নি এবং মে মাসেও টাকা আসবে না।

এই মুহূর্তে স্ট্যাটাস ফাঁকা থাকা স্বাভাবিক।
কৃষকদের জুন–জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে

এটাই ছিল সর্বশেষ আপডেট। আশা করি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। অনুগ্রহ করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই সঠিক তথ্য জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।

Post a Comment

Previous Post Next Post